জিৎ-সায়ন্তিকার ছন্নছাড়া মন (ভিডিও)
পরনে অফ হোয়াইট রঙের প্যান্ট। গায়ে নীল রঙের শার্ট। সমুদ্রপাড়ে দাঁড়িয়ে আছে এক যুবক। উত্তাল সমুদ্রের ফেনামাখা জল তার পায়ে লুটিয়ে পড়ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে গিটারের সুর। এ সময় পেছন ফিরেন যুবকটি। সে অন্য কেউ নন টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিৎ গাঙ্গুলি।
এমন দৃশ্য দেখা যায়- ‘অভিমান’ সিনেমার ‘মন বেচারা’ শিরোনামের গানের দৃশ্যে। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। প্রকাশিত গানজুড়ে জিৎ ও সায়ন্তিকাকে রোমান্স করতে দেখা যায়। ‘মন বেচারা ছন্নছাড়া/ সঙ্গে আছে তোর/ তুই তাকালে কিনবে আকাশ কিনবে এ শহর’ গানটির এমন কথায় পরস্পর মনের লেনাদেনা করেন।
প্রসেনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন, শান ও শ্বেতা পণ্ডিত। সংগীতায়োজন করেছেন শুদ্ধ রায়। অভিমান সিনেমাটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। এতে শুভশ্রীও অভিনয় করেছেন। আসছে পূজায় মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার মুক্তিকে সামনে রেখে এর আগে সিনেমার গান ও ট্রেইলার প্রকাশিত হয়েছে।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 