বিপিএলের চতুর্থ আসর শুরু ৪ নভেম্বর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। এবারের আসরের খেলাগুলো কেবল ঢাকা আর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মূলত সব দলকে একসঙ্গে নিরাপত্তা দেয়ার বিষয়টি মাথায় রেখেই বিপিএল গভর্নিং কাউন্সিল এমন সিদ্ধান্ত নিয়েছে।গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলরের সভা শেষে সদস্য সচিব আইএইচ মলি্লক বিষয়টি জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামের বাইরে সব দলকে নিরাপত্তা দেয়া খুব কঠিন। এ কারণে এই আসরটি দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।’ ৪ নভেম্বর মাঠে গড়ালেও বিপিএলের চতুর্থ আসরে খেলোয়াড়দের নিলাম হবে ৩০ সেপ্টেম্বর। সাতটি দল ওই দিন ময়দানি লড়াইয়ের জন্য ঘর গোছাবে।
এবার বিপিএলে ফিরেছে রাজশাহী আর খুলনার ফ্র্যাঞ্চাইজি। খুলনার ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে জেমকন গ্রুপ। অপরদিকে ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট পেয়েছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
নিয়ম ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব। এ প্রসঙ্গে আইএইচ মলি্লক বলেছেন, ‘আমাদের কোনো দলের কাছেই বকেয়া নেই। সবাই সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। শৃঙ্খলাজনিত কারণে তাদের (সিলেট) বাতিল করা হয়েছে। গত বিপিএলে একটা ঘটনায় তাদের আমরা শোকজ করেছিলাম। এরপর তাদের কাছে আমরা টাকা পেতাম। পরবর্তীতে তাদের দেয়া ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা উঠিয়ে নিয়েছি।’
বিপিএলের ম্যাচগুলো সম্প্রচারের জন্য চ্যানেল নাইনের সঙ্গে ছয় বছরের চুক্তি ছিল বিসিবির। এর মধ্যে বিপিএলের প্রথম তিন আসর সম্প্রচার করেছে চ্যানেলটি। কিন্তু দেনা-পাওনা নিয়ে ঝামেলা করায় গুঞ্জন ছিল বিপিএলের সম্প্রচার স্বত্ব হারাচ্ছে তারা।
তবে বিসিবির দেয়া সব শর্ত মানায় এবং বকেয়া পরিশোধ করায় চতুর্থ আসরের খেলাগুলো দেখা যাচে চ্যানেল নাইনের পর্দাতেই। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজাল-উর-রহমান সিনহা বলেছেন, ‘আমাদের সকল শর্ত মেনে নেয়ায় চ্যানেল নাইনই পাচ্ছে সম্প্রচার স্বত্ব।’
তবে চ্যানেল নাইন চতুর্থ আসরের সম্প্রচার স্বত্ব পেলেও বিপিএলের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসরের জন্য নতুন করে টেন্ডার আহ্বান করা হবে বলেও জানান আফজাল-উর-রহমান সিনহা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 