News Bangla 24 BD | শেষ হলো সাইমন-মিষ্টির ছবির শুটিং - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

দার্জিলিংয়ে দু’টি গানের চিত্রায়নের মাধ্যমে শেষ হলো জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও মিষ্টি জান্নাত অভিনীত ‘তুই আমার’ ছবির শুটিং। এর আগে সজল আহমেদ পরিচালিত এই ছবির বাকি কাজগুলো ঢাকাতেই শেষ হয়।

দার্জিলিং থেকে ফেসবুকে সাইমন জানান, ‘গেল ১৭ সেপ্টেম্বর ছবির ইউনিট ভারতের দার্জিলিংয়ে এসেছি। চমৎকার লোকেশনে এখানে দুটি গানের শুটিং করেছি। গান দুটির কাজ ভালোমতোই শেষ হয়েছে। আর এর মধ্য দিয়েই শেষ হলো তুই আমার ছবির শুটিং। সবাই দেশে ফিরবো আগামীকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর)।’

ছবির নায়িকা মিষ্টি জান্নাত ছবিটি নিয়ে আশা প্রকাশ করে বলেন, ‘তুই আমার ছবির গল্পটি রোমান্টিক পারিবারিক এবং সামাজিক ছবি। এছাড়া গল্পের একটা নিজস্বতা আছে যেটা দর্শকদের কাছে ভালো লাগবে।’

চলতি বছরের শেষের দিকে ‘তুই আমার’ ছবিটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা সজল আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ