News Bangla 24 BD | আইএস সন্দেহে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আইএস সন্দেহে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া


জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া নেপাল ও মরক্কোর আরো দুই নাগরিককে একই অভিযোগে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

দেশটির পুলিশের মহাপরিদর্শক ট্যান শ্রী খালিদ আবু বকর বলেছেন, পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগের বুকিত আমানের বিশেষ শাখার সদস্যরা গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর নেপাল ও মরক্কোর সন্দেহভাজন দুই নাগরিক ও স্থানীয় এক নাগরিককে আটক করে।

এছাড়া গত ১৯ আগস্ট আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানি চক্র ও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। পরে ওই তিন সন্দেহভাজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

দেশটির জাতীয় দৈনিক দ্য স্টার এক প্রতিবেদনে বলছে, আটক ওই বাংলাদেশি বুকিত বিনটাং এলাকায় একটি হোটেলের মালিক এবং ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। ২ সেপ্টেম্বর এই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি মালয়েশিয়া পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ