News Bangla 24 BD | পিটের পরকীয়ায় ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ! - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

পিটের পরকীয়ায় ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ!


হলিউডের সবচেয়ে আলোচিত জুটি ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি। আট বছরের লিভ-ইন আর দু’বছরের বিয়ের সম্পর্কের পর অবশেষে ভেঙে যাচ্ছে সেই দাম্পত্য। ব্র্যাড পিটের কাছে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন অ্যাঞ্জেলিনা। ১৯ সেপ্টেম্বর এ কথা জানিয়েছেন অ্যাঞ্জেলিনার আইনজীবী। অ্যাঞ্জেলিনার আইনজীবী রবার্ট অফার জানান, পারিবারিক শান্তি বজায় রাখতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা।
নানা জল্পনা পেরিয়ে সামনে এসেছে অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিয়ঁ কোতিয়ার নাম। ‘অ্যালিড’ ছবির শুটিং চলাকালীন ব্র্যাড-মারিয়ঁর ঘনিষ্ঠতা বাড়ে। যখন গোটা হলিউড ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনার বিচ্ছেদের কারণ খুঁজতে মরিয়া, ঠিক তখনই জানা য়ায় কোতিয়ার অন্তঃসত্ত্বা। এ খবরে অনেকেই দু’য়ে দু’য়ে চার করতে শুরু করেন।
কিন্তু এই জল্পনা বড় আকার নেয়ার আগেই তাকে গুজব বলে উড়িয়ে দিয়ে ফরাসি অভিনেত্রী জানান, তার সন্তানের বাবা গিয়ম ক্যানে। মারিয়ঁ নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে দিয়েছেন, আমার জীবনের বিশেষ মানুষটির (গিয়ম ক্যানে) সঙ্গে বহু বছর আগেই দেখা হয়ে গিয়েছে। সে-ই আমার প্রথম সন্তানের বাবা। তারই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছি। ও শুধু আমার প্রেমিক নয়, প্রিয় বন্ধুও। একমাত্র পুরুষ, যাকে ছাড়া আমার চলবে না।
ফরাসি অভিনেত্রীর এই বক্তব্য সামনে আসার পর ব্র্যাড পিটের পরকীয়ার জল্পনা চাপা পড়লেও বিবাহবিচ্ছেদের কারণ এখনও স্পষ্ট নয়। কিন্তু এই হাই প্রোফাইল বিচ্ছেদের খবরে ঝড় উঠেছে গোটা দুনিয়ায়। আর সেই ঝড়ের প্রভাব এতটাই যে, ইতোমধ্যেই মাদাম তুসোর মিউজিয়ামেও ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনার মোমের মূর্তি দু’টিকে আলাদা করে দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ