কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী এখন ঢাকায়। সোমবার সকালের একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসেছেন বলে জানা গেছে। এর আগেও একাধিকবার তিনি ঢাকায় এসেছেন। তবে শুভশ্রীর এবারের ঢাকা সফরের উদ্দেশ্য তার অভিনীত যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণা। এছাড়া আগামীতে যৌথ প্রযোজনায় নির্মিত হবে আরো কিছু ছবি, সে ব্যাপারেও আলোচনায় বসতে এসেছেন শুভশ্রী।
এদিকে, ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজ। জাজ সূত্র থেকে আরো জানা যায়, আগামীকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন শুভশ্রী। এরমাঝে বিভিন্ন গণমাধ্যমে `প্রেম কি বুঝিনি` ছবিটি নিয়ে কথা বলবেন। এছাড়া কয়েকটি টেলিভিশনেও সাক্ষাৎকার দেবেন। তার সঙ্গে থাকবেন ছবির নায়ক কলকাতার ওম।
রোমান্টিক ও কমেডি ধাঁচের ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে ৭ অক্টোবর। এর চিত্রনাট্য লিখেছেন পেলে ভট্টাচার্য। পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার।
শুভশ্রী-ওম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পিয়া, শুভাশিষ মুখোপাধ্যায়, হাসান ইমাম ও রেবেকা প্রমুখ।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 