News Bangla 24 BD | চলচ্চিত্র পরিচালনায় ডিপজলের মেয়ে ওলিজা - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

চলচ্চিত্র পরিচালনায় ডিপজলের মেয়ে ওলিজা


ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার চলচ্চিত্র পরিচালনা করবেন বলে ঘোষণা দিয়েছেন। ওলিজা বর্তমানে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশুনা করেছেন। এছাড়া মেকআপের ওপরও তিনি সেখান থেকে একটি কোর্স সম্পন্ন করেছেন।

অবশ্য বাবার রোমান্টিক বা অ্যাকশন ধারার সিনেমা দিয়ে তার সিনেমাযাত্রা শুরু হবে না। ওলিজার প্রথম ছবি হবে ভৌতিক ধাঁচের। এরইমধ্যে ছবিটির গল্প লেখার কাজ শুরু হয়েছে। গল্প লিখছেন ছটকু আহমেদ। অল্প কিছুদিনের মধ্যেই ছবিটির ক্যামেরা চালু হওয়ার কথা রয়েছে।

আরেকটি সুখবর হলো ডিপজল আবারো চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন। একই সঙ্গে কয়েকটি ছবির গল্প লেখার কাজও শুরু করেছেন। আগামী বছরই তার নতুন ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, অভিনেতা ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট হিসেবে ইতোমধ্যে বেশ নাম করেছেন। বিশ্বের বিখ্যাত মডেলদের মেকআপসহ বিভিন্ন ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে ইতোমধ্যে তিনি কাজ করেছেন। লন্ডনস্থ রেডব্রিজ ইনস্টিটিউটে তিনি মেকআপ-এর সহকারী শিক্ষক হিসেবে বর্তমানে নিয়োজিত আছেন। ফ্যাশন শোতে বিশ্বখ্যাত মডেলদের সাথে কাজ করার পাশাপাশি একটি সিনেমায়ও লিড মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। মেরি হেলেন ভয়েড পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সামান্থাস চয়েস’-এ তিনি পুরো মেকআপ-এর দায়িত্বে ছিলেন। এ সিনেমাটি এবারের কান চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম শাখায় প্রদর্শিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ