News Bangla 24 BD | মালয়েশিয়ায় কুপিয়ে ও পুড়িয়ে বাংলাদেশীকে হত্যা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মালয়েশিয়ায় কুপিয়ে ও পুড়িয়ে বাংলাদেশীকে হত্যা


মালয়েশিয়ার সেলানগর প্রদেশের কুয়ালা লাঙ্গাত এলাকায় এক বাংলাদেশীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় রোববার রাত পৌনে ১২টার দিকে কুয়ালা লাঙ্গাত এলাকার লোরোং পান্তাই কেলানাং সৈকত থেকে ওই বাংলাদেশীর দগ্ধ লাশ উদ্ধার হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও ছিল।

নিহত বাংলাদেশীর নাম সৈয়দ আলী। বয়স আনুমানিক ৪০ বছর। তার পাসপোর্ট নম্বর বিসি-০২১৪৫৩৪।

পুলিশের ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর লাশে আগুন ধরিয়ে দেয়া হয়।

কুয়ালা লাঙ্গাত জেলা পুলিশ প্রধান জাইলান তাসির সংবাদমাধ্যমকে বলেন, লাশের শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে। লাশের পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল।

পুলিশের ধারণা, অন্য কোথাও খুন করে সৈকতে এনে লাশে আগুন লাগিয়ে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, লাশের প্রত্যেকটি আঙুলে আংটি ছিল। পকেটে থাকা মানিব্যাগেই পাসপোর্ট ছিল। শার্টের পকেটে ২০ ও ১০ রিঙ্গিতের দুটি নোট পাওয়া গেছে।

ঘটনাস্থলে ক্যাস্ট্রল ইঞ্জিন তেলের বোতলের একটি মুখও পাওয়া গেছে।

মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ