News Bangla 24 BD | টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে গুরুত্বপূর্ণ এ ম্যাচটি।

বুধবার বাংলাদেশের একটি মাইলফলক স্পর্শ করার সুযোগ। নিজেদের ৩১৪তম ওডিআইতে ১০০তম জয়ের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। ১৯৯৮ সালে বাংলাদেশের প্রথম জয় হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে। টাইগারদের ৫০তম জয় বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে। ১০০তম জয়ের সম্ভাবনা আফগানিস্তানের বিপক্ষে।

এর মধ্যে সর্বশেষ ২৪ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ১৯টিতে। নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে এটিকে বাংলাদেশের বড় অর্জন হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক।

এদিকে বাংলাদেশের প্রথম ম্যাচের পর দু’দিন সময় পেয়েছেন ক্রিকেটাররা। এই দু’দিনে টিম মিটিংয়ে আলোচনা হয়েছে শুধু প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে। আর সেটা কাটিয়ে উঠে কিভাবে দ্বিতীয় ম্যাচে পরিপূর্ণভাবে নিজেদের মেলে ধরা যায়, সেটা নিয়েই কথা হয়েছে।

প্রথম ম্যাচ থেকে একাদশে একটিমাত্র পরিবর্তন হয়েছে। ইমরুল কায়েসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ওয়ানডে ক্রিকেটে ১১৯তম ক্রিকেটার হিসেবে তার অভিষেক হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়েই মাঠে নামছে।

১৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম, ইমরুল ও নাসির হোসেন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচটিতে জয় পেলে বাংলাদেশ তাদের শততম জয় পাবে।

১৯৮৬ সালে প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ আকরাম খানের নেতৃত্বে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আর তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের বিপক্ষে ১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি খেলবে সফরকারীরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ