News Bangla 24 BD | তিশার নতুন গল্প - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে টিভি মিডিয়ায় নুসরাত ইমরোজ তিশার যাত্রা শুরু হয়েছিলো। এরপর টিভি নাটকের দর্শকদেরও তিনি মুগ্ধ করেছেন, করে যাচ্ছেন। কয়েক বছর ধরেই এই অভিনেত্রী দেশিয় চলচ্চিত্রেও দারুণ অবদান রাখছেন। এখন তিশার ক্যারিয়ারটা যেন চলচ্চিত্রমুখী হয়ে উঠছে। গেলো ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘রানা পাগলা দ্য মেন্টাল’ চলচ্চিত্রটি। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে তিশার বিপরীতে ছিলেন শাকিব খান। ছবিটি ব্যবসায়িক সাফল্য লাভ করেছে বলে তিশা অনেক খুশি হয়েছেন। ফলে চলচ্চিত্রে কাজের প্রতি তার আগ্রহ আগের চেয়ে আরও বেড়েছে।

তিশা এরইমধ্যে নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। তৌকীর আহমেদ পরিচালিত এই ছবির শিরোনাম ‘হালদা’। এবারই প্রথম তিনি এই পরিচালকের ছবিতে অভিনয় করছেন। এতে তিশার সঙ্গে আরও অভিনয় করবেন জাহিদ হাসান ও মোশাররফ করিম। তিশা বলেন, ‘তৌকীর ভাইয়ের এই চলচ্চিত্রটির কাহিনি আমার অনেক ভালো লেগেছে। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। সত্যি বলতে কী, তৌকীর ভাইয়ের কাজের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিলো এবং আছে। নির্মাতা হিসেবে তিনি সেই বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমার বিশ্বাস এই ছবিটি ভালো হবে। আমি চেষ্টা করছি আমার অভিনীত চরিত্রটি সুন্দর করে তুলে ধরতে।

এদিকে গত ঈদুল ফিতরে তিশাকে ছোটপর্দায় খুব বেশি দেখা যায়নি। তবে ঈদুল আযহায় টিভি পর্দায় ভালোই উপস্থিতি ছিলো তার। গেলো ঈদের তিনটি ধারাবাহিকসহ বেশ কয়েকটি এক ঘন্টার নাটকে অভিনয় করেছেন এই তারকা। তিশা অভিনীত গত ঈদের আলোচিত ধারাবাহিক নাটকগুলো হচ্ছে ‘বিউটি বোট’, ‘লজ্জাবতী লায়লা’ এবং ‘মানি ইজ প্রবলেম’। তিশা বলেন, ‘প্রতি ঈদেই আমাকে খুব ব্যস্ত থাকতে হয়। কিন্তু গত ঈদুল ফিতরে আমার সিনেমা মুক্তি পাওয়ায় খুব বেশি কাজ করতে পারিনি। কিন্তু ঈদুল আযহায় এক ঘন্টার এবং ধারাবাহিক নাটকে কাজ করা নিয়ে ঈদের আগের দিন পর্যন্ত ব্যস্ত ছিলাম। ঈদের এই নাটকগুলোতে কাজের জন্য আমি দর্শকমহল থেকে বেশ ভালো সাড়া পেয়েছি।

এরমধ্যে লজ্জাবতী লায়লা নাটকের বিষয়বস্তু ছিলো এরকম-আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নির্দ্ধিধায় নির্লজ্জভাবে কিছু কাজ করে যান, যা সমাজের চোখে অন্যায়, ক্ষতিকর। সেইসব মানুষের ভুলগুলো শুধরে দেবার চেষ্টা করি আমি। অন্যদিকে বিউটি বোট-এর গল্পটিও দারুণ। টাকা থাকলে মানুষের জীবনে কতো সমস্যা হতে পারে তা তুলে ধরা হয়েছে মানি ইজ প্রবলেম নাটকে। এতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ