এখন পর্যন্ত প্রায় দশটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। এবার তিনি লাক্স তারকা চৈতী’র সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। রাজ পরিচালিত একটি ক্যাডেট কেয়ার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারা দু’জন। গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনস্থ একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘বিজ্ঞাপনে আমি এবং চৈতী স্বামী স্ত্রীর ভূমিকায় মডেল হয়েছি। একটি সচেতনতামূলক বিজ্ঞাপন এটি।’
চৈতী বলেন,‘ বিজ্ঞাপনটি যেহেতু একটি সচেতনতামূলক বিজ্ঞাপন তাই অল্প সময়ের নোটিশেই বিজ্ঞাপনটিতে কাজ করা। সবমিলিয়ে ভালো হয়েছে কাজটি। প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
নির্মাতা রাজ জানান শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 