আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবে নতুন মাত্রা যোগ করতে পূজার একটি বিশেষ গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। ‘পুঁজো এলো’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এর সুর করেছেন মিলন এবং সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি।
গানটিতে ন্যানসি ছাড়াও কোরাস লাইনগুলোতে শোনা যাবে মিলন, সাফায়েতের কণ্ঠ। গানটি প্রকাশিত হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।
এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘ছোটবেলা থেকে হিন্দু-মুসলিমদের সঙ্গে একসঙ্গে বেড়ে উঠেছি। গান যাদের কাছে শিখেছি তার বেশীরভাগ ওস্তাদই ছিলেন হিন্দু ধর্মের। যতটা আনন্দ আমি ঈদে করেছি ঠিক ততটা আনন্দই করেছি পূজাতেও। তাই হঠাৎ করে মনে হল, এতো গান করলাম তাহলে পূজা নিয়ে কেন গান করবো না!’
ন্যানসি আরও বলেন, ‘গানটি আমি বিনা সম্মানীতে গেয়েছি। গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেও বিনা সম্মানীতেই গানটি করেছে। আমার ইচ্ছে আছে শুধু পূজা নয়, সামনে ঈদ সহ আরও বিশেষ দিন উপলক্ষে এমন কিছু গান করার।’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 