News Bangla 24 BD | কষ্টার্জিত জয় পেল মেসিবিহীন বার্সা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কষ্টার্জিত জয় পেল মেসিবিহীন বার্সা


জার্মানিতে খেলতে গিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ লুইস এনরিকে জানিয়েছিলেন, বরুশিয়া ম’গ্লাডবাখের বিপক্ষে সাবধানে পা ফেলা দরকার; নইলে বিপদ। স্প্যানিশ এই কোচের কথাই সত্যি হলো। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে মান হারানোর পালা বার্সার! কারণ, প্রথমার্ধে যে পিছিয়ে পড়েছিল কাতালান ক্লাবটি।

শেষ পর্যন্ত অবশ্য মান হারতে হয়নি বার্সাকে। আরদা তুরান ও জেরার্ড পিকের অসাধারণ নৈপুণ্যে এ যাত্রায় মান বাঁচলো সফরকারীদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলায় বরুশিয়া ম`গ্লাডবাখের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিহীন বার্সা।

বরুশিয়া পার্কে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা বার্সাকে পথ দেখানোর কথা ছিল নেইমার ও লুইস সুয়ারেজের। কেননা আর্জেন্টাইন ফরোয়ার্ডের অনুপস্থিতিতে এরাই তো বার্সার আক্রমণভাগের ভরসা। হ্যাঁ, গোল পেতে পারতেন দুজনই (নেইমার-সুয়ারেজ)। কিন্তু ভাগ্যদেবী সহায় হননি বলে তাদের দুর্দান্ত কিছু শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে নিজেদের সেরাটাই ঢেলে দিয়েছেন নেইমার-সুয়ারেজ।

খেলার ৬ মিনিটের মাথায় বার্সাকে লিড এনে দিতে পারতেন নেইমার। প্রতিপক্ষ দলের গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করে নিতে পারেননি ব্রাজিলিয়ার তারকা। এর ঠিক ৪ মিনিট পর সুয়ারেজের সামনে এসেছিল দারুণ এক সুযোগ। ভাগ্যের কাছে হেরে গেছেন তিনি! উরুগুইয়ান এই স্ট্রাইকারের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে বরুশিয়ার গোলবার ঘেষে।

নেইমার-সুয়ারেজের ব্যর্থতায় খানিকটা হতাশ হয়ে পড়ে বার্সা। এই সুযোগে গোল আদায় করে নেন বরুশিয়া ম`গ্লাডবাখের থোরগান হাজার্ড। ৩৪ মিনিটে বার্সার জাল কাঁপন স্বাগতিক দলের এই বেলজিয়ান ফরোয়ার্ড। তাই ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বার্সাকে।

বিরতির পর অবশ্য লড়ে-চড়ে বসে বার্সা। আর ৬৫ মিনিটেই ম্যাচে সমতা আনে দলটি। নেইমারের সহায়তায় স্কোর লাইন ১-১ করেন তুরস্কের মিডফিল্ডার তুরান। আর আট মিনিট পরেই বার্সার জয়ে নাম লেখান পিকে। কর্ণার থেকে পাওয়া বলে গোল করে জয় নিশ্চিত করেন অভিজ্ঞ এ ডিফেন্ডার।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা। এ জয়ের ফলে দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বার্সা।

এ বিভাগের অন্যান্য সংবাদ