News Bangla 24 BD | কাশ্মীর সীমান্তে রাতভর গুলিবিনিময়, ২ পাক সেনা নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কাশ্মীর সীমান্তে রাতভর গুলিবিনিময়, ২ পাক সেনা নিহত


ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক সংখ্যক গুলিবিনিময় হয়েছে। এতে দু’জন পাক সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ভিম্বার, হটস্প্রিং, কেল এবং লিপা এলাকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরেরে এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। তবে বিবৃতিতে নিহতদের পরিচয় জানায়নি আইএসপিআর।

সংবাদসংস্থাটি জানিয়েছে, ভারতীয় সেনা মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় পাকিস্তান শেল নিক্ষেপ করেছে।

এদিকে পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে, বুধবার দিনগত রাত ২ টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলিবর্ষণ করলে পাকিস্তানি সেনারা পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয় বলে আইএসপিআরের বরাতে উল্লেখ করে পত্রিকাটি।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়।

এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু’দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ