News Bangla 24 BD | এবার শ্রুতিতে মজেছেন রণবীর! - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

বলিউডের কম সুন্দরীতে মজেননি রণবীর কাপুর। কখনও সোনম কাপূর, কখনও দীপিকা, কখনও বা ক্যাটরিনা কাইফে আলোচিত ছিলেন তিনি।

অল্প কিছুদিন আগে ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হওয়া রণবীর এবার মজেছেন নতুন এক অভিনেত্রীর সঙ্গে। তিনি আর কেউ নন কমল হাসানের সুন্দরী কন্যা শ্রুতি হাসান।

শ্রুতি হাসান মূলত দক্ষিণী ছবিতেই পরিচিত। তবে হিন্দিতেও বেশ কিছু ছবিতে দেখা গেছে তাকে।

এই শ্রুতির সঙ্গে কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর সূত্রে দেখা হয়েছিল রণবীরের।

শোনা যাচ্ছে, রণবীর আর শ্রুতি প্রথম থেকেই বেশ ঘনিষ্ঠভাবে মেলামেশা-কথাবার্তা চালাচ্ছেন। রণবীর খুবই কোমল ব্যবহার করছেন এই সুন্দরীর সঙ্গে। সর্বশেষ দু’জনে একটি রেস্তোরাঁয় ডিনারে মিলিত হন।

সেখানে দু’জনে যেভাবে কথাবার্তা বলেছেন, তাতে বোঝা গেছে একে অন্যের সান্নিধ্য বেশ উপভোগ করছেন। ফলে শুরু হয়ে গেছে গুঞ্জন, তবে কি শ্রুতিই রণবীরের পরবর্তী প্রেমিকা?

এদিকে শিগগিরই রণবীরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মু‌শকিল’ মুক্তি পাচ্ছে। তার আগে শ্রুতির সঙ্গে প্রেমের গুঞ্জন। এটা কি তাহলে নিছক আলোচনার কেন্দ্রে আসার কৌশল? পাবলিসিটি স্টান্ট? সেই প্রশ্নও থেকে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ