News Bangla 24 BD | বাংলাদেশে বিরোধীদের পায়ে গুলি করছে পুলিশ: এইচআরডব্লিউ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশে বিরোধীদের পায়ে গুলি করছে পুলিশ: এইচআরডব্লিউ


নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃত ভাবে বিরোধী দলের সদস্য ও সমর্থকদের পায়ে গুলি করছে।

আহতরা ব্যাখ্যা করেছে তাদেরকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুলি করা হয় এবং পরে মিথ্যা দাবি করা হয় যে তারা বন্দুক যুদ্ধে অথবা বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ আজ বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। ৪৫ পৃষ্ঠার ঐ প্রতিবেদনে এসব অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের আওভান জানানো হয়েছে।–বিবিসি।

সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বর্হিভূত হত্যাকাণ্ড অথবা সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেনে কিন্তু প্রকৃতপক্ষে তিনি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এই অবস্থা আরো খারাপ হয়েছে।

এই প্রতিবেদনে ২৫ জনের কাছ থেকে তথ্য প্রমাণ জোগার করা হয়েছ। যাদের বেশির ভাগই বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর সদস্য ও সমর্থক। এরা বলেছেন পুলিশ কোন উস্কানি ছাড়াই তাদের পায়ে গুলি করে। এদের মধ্যে বেশ কয়েকজন চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে পায়ে গুলি করার এই প্রবণতা লক্ষ্য করা গেছে ২০১৩ সালের শুরুর দিকে। সেসময় যুদ্ধাপরাধের দায়ে দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ হলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

২০১৪ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আগে আবারো বিক্ষোভ হয় দেশটিতে। সংস্থাটি বলছে এই সময়ে মধ্যে এবং এখন পর্যন্ত তারা অনেকগুলো ঘটনার তথ্য সংগ্রহ করেছে যেখানে নির্যাতন, জোরপূর্বক নিখোঁজ, বিচার বর্হিভূত হত্যাকাণ্ড ও বিধিবহির্ভূত গ্রেফতারের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সরকারের উচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদেরকে আওভান জানানো যাতে করে তারা এসব ঘটনার তদন্ত করে, এবং ন্যায় বিচার, জবাবদিহিতা ও নিরাপত্তা বাহিনীর সংস্কারের জন্য উপযুক্ত সুপারিশ করতে পারে- বলছে সংস্থাটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ