News Bangla 24 BD | নেহা কাক্কারের কনসার্টের উপস্থাপনায় ইসরাত পায়েল - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

নেহা কাক্কারের কনসার্টের উপস্থাপনায় ইসরাত পায়েল


বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কারের কনসার্ট উপস্থাপনা করবেন জনপ্রিয় সঞ্চালিকা ইসরাত পায়েল। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল। তিনি বলেন, ‘এর আগে অনেকগুলো অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এবার নেহা কাক্কারের মত তারকার কনসার্টের আয়োজনের উপস্থাপনা করতে যাচ্ছি এটা ভাবতেই খুব ভালো লাগছে। আশা করছি গানে গানে জমকালো এই আয়োজন জমে উঠবে।’

ইমেকার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনসার্টে বাংলাদেশের সংগীতপ্রেমীদের সামনে প্রথমবারের মত সরাসরি গান পরিবেশন করবেন বলিউডের কালা চশমা খ্যাত কণ্ঠশিল্পী নেহা কাক্কার। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

নেহা কাক্কার ছাড়াও দেশের অনেক নামি শিল্লীরাও এই কনসার্টে গাইবেন বলে জানা গেছে। এর নাম দেওয়া হয়েছে ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা পাওয়ার্ড বাই রিফাত ট্রেডিং’। এর অনলাইন পার্টনার হিসেবে থাকছে জাগোনিউজ২৪.কম।

নেহা কাক্কারের কনসার্টটি টিকিটের বিনিময়ে দর্শকরা উপভোগ করতে পারবেন। এখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার ৫০০ টাকা। আর এই টিকিট পাওয়া যাবে অনলাইন শপ ‘অথবা ডট কম’-এ। এছাড়া ফ্যাশন হাউজ ‘জেন্টল পার্ক’ এর সকল শোরুমে কনসার্টের টিকিট পাওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ