তামান্নার বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ
‘মিল্ক বিউটি’ খ্যাত ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিজয় সেথুপাথি পরিচালিত ধার্মা দুরাই সিনেমার জন্য অনেক ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি। এবার একই সিনেমার জন্য নেতিবাচক খবরে এ অভিনেত্রী।
তামান্নার বিরুদ্ধে ভারতের দক্ষিণী অভিনয়শিল্পীদের অ্যাসোসিয়েশনে অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক।
বর্তমানে তামান্না তার পরবর্তী সিনেমা দেবী’র (তেলেুগু-অভিনেত্রী এবং হিন্দি-তুতাক তুতাক তুতিয়া) প্রচারণা নিয়ে ব্যস্ত। ধার্মাদুরাই সিনেমার প্রযোজক আর. কে. সুরেশ অভিযোগ করেছেন-তামান্না ধার্মা দুরাই সিনেমার প্রচারণা ঠিক মতো করেননি। কিন্তু দেবী সিনেমার প্রচারণায় অনেক সময় ব্যয় করছেন।
প্রযোজক সুরেশ অ্যাসোসিয়েশনের কাছে দাবি করেছেন, তারা যেন এ বিষয়ে তামান্নার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তামান্না অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
এএল বিজয় পরিচালিত দেবী সিনেমায় তামান্না ছাড়াও আরো অভিনয় করছেন প্রভু দেবা এবং সোনু সুদ। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু 