News Bangla 24 BD | শুক্রবার রাতে ঢাকায় আসছে ইংল্যান্ড - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শুক্রবার রাতে ঢাকায় আসছে ইংল্যান্ড


বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে শুক্রবার রাতে ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৫৮ ফ্লাইটে ঢাকায় পা রাখবে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল। এই দলে ১৬ ক্রিকেটার ছাড়াও থাকেছে আরও ১৮ জন। ক্রিকেটারদের বাইরে এই তালিকাতে আছেন নিরাপত্তা প্রতিনিধি, ইসিবিরি কর্মকর্তা ও কোচিং ষ্টাফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সব তথ্য নিশ্চিত করেছে।

গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য আলাদা দল ঘোষণা করে ইসিবি। বাংলাদেশ সফরের মাধ্যমে দীর্ঘ দিন পর ইংল্যান্ড দলে ফিরেছেন গ্যারেথ ব্যাটি। ২০০৯ সালে শেষ বারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই অফস্পিনার। টেস্ট খেলেছিলেন ২০০৫ সালে। দীর্ঘ দিন পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন ইংলিশ এই স্পিনার।

দুই ফরম্যাটে নাম আছে মাত্র ৮ জনের। স্টুয়ার্ট ব্রড, জো রুট, স্টিফেন ফিন, অ্যালিস্টার কুকরা খেলবেন শুধু টেস্ট সিরিজ। আর লিয়াম প্লাঙ্কেট, জেমস ভিনস, জেসন রয়, ডেভিড উইলিরা খেলবেন ওয়ানডেতে।

ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এর পর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর সফর নিয়ে জটিলতা তৈরি হয়। তাই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ১৭ আগস্ট ঢাকায় আসে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। ৩ সদস্যের দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ২০ আগস্ট ঢাকা ছেড়ে যায়। দেশে ফিরে নিরাপত্তা দলের প্রধান রেড ডিকাসন বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়ে সফর করার ব্যাপারে সিদ্ধান্ত জানায় বিশ্বের অন্যতম শক্তিধর এই ক্রিকেট বোর্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ