‘পাকিস্তান-চীন সীমান্তে রাফাল জেট মোতায়েন করতে পারে ভারত’
পাকিস্তান ও চীন সীমান্তে রাফাল ফাইটার জেট মোতায়েন করতে পারে ভারত। এই আশঙ্কা করছে চীন। চীনের সেনঝেন টিভি-র খবরের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে সে দেশের সরকারি দৈনিক ‘গ্লোবাল টাইমস’।
সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল ফাইটার জেট কেনার চুক্তি করেছে ভারত। এই বিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে। এই ধরনের উন্নত ফাইটার জেট চীন বা পাকিস্তান কারো হাতেই নেই।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ, পাকিস্তানের এফ ১৬ বিমানের সঙ্গে রাফালের কোনও তুলনাই হয় না। গতি, হামলা করার ক্ষমতা ও বিভিন্ন ধরনের অস্ত্র বহনের দিক থেকে অনেকটাই এগিয়ে রাফাল।
গ্লোবাল টাইমসের ওই রিপোর্টে বলা হয়েছে, চীনকে নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে ভারত। এই অজুহাতে ভারত বিপুল পরিমাণ অস্ত্র কিনছে বিশ্বের একাধিক দেশ থেকে।
গ্লোবাল টাইমস-এ লেখা হয়েছে, পাকিস্তান ও চীনের সঙ্গে যেসব জায়গা নিয়ে ভারতের বিবাদ রয়েছে সেইসব জায়গায় রাফাল জেট মোতায়েন করতে পারে ভারত।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 