খেলা চলাকালীন নিরাপত্তা ভেঙ্গে মাঠে মাশরাফি ভক্ত (ভিডিও)
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেসি কিংবা রোনালদোর আগমন হয়নি ঠিকই কিন্তু মিরপুর মাঠে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজব কাণ্ড ঘটালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এক ভক্ত।
খেলা চলাকালে নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে হঠাৎ দৌঁড়ে মাঠে ঢুকে পড়েন তিনি। দৌঁড়ে মাশরাফির কাছে যান ওই ভক্ত।
তখন ২৮ দশমিক ২ ওভারের খেলা চলছিল। বল করছিলেন পেসার তাসকিন আহমেদ। ঠিক সেসময় মাঠে ঢোকেন ওই ভক্ত।
নিরাপত্তকর্মীরা সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে ভক্তকে আটক করার চেষ্টা করেন। তবে মাশরাফি তাকে জড়িয়ে ধরে নিরাপত্তাকর্মীদের হাত থেকে রক্ষা করেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে মাঠ থেকে বাইরে নিয়ে যান।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 