দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে মাশরাফি ভক্তের
শনিবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচের সময় মাঠে ঢুকে পরা মাশরাফি ভক্ত মেহেদি হাসানকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এর আগে শনিবার ম্যাচ চলাকালীন সময়ে মেহেদী হাসান নামের ওই তরুণ মাঠে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরে। পরে বিসিবি ও পুলিশের নিরাপত্তাকর্মীরা তাকে মিরপুর মডেল থানায় নিয়ে যান। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তার বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ওসি ভুঁইয়া মাহবুবের নম্বরে ফোন দেয়া হলে ফোনটি রিসিভ করেন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল। তিনি জানান, মেহেদীকে সারারাত থানায় রাখা হয়েছে। রাতে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সকালে ওসিসহ সিনিয়ররা জিজ্ঞাসাবাদ করছে।
মিরপুর থানার দায়িত্বশীল সুত্র জানিয়েছে, রাতের জিজ্ঞাসাবাদে নাশকতার কোন উদ্দেশ্যের বিষয়ে কোন তথ্য পায়নি পুলিশ। আবেগ থেকেই মেহেদী মাঠে নেমে মাশরাফিকে জড়িয়ে ধরেছিল। তবে যেহেতু মাঠে প্রবেশের ফলে উভয় দলের খেলোয়াড়, আম্পায়ার ও স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশংকা থাকে, তাই তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। তবে কি ধরণের ব্যবস্থা নেয়া হবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
শনিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ভক্তের এমন কাণ্ডের পর মাশরাফি নিরাপত্তাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানান, ‘তার যাতে কিছু না হয়।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 