News Bangla 24 BD | বাছাইপর্বের ম্যাচে প্রথম জয় তুলে নিল ফ্রান্স - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাছাইপর্বের ম্যাচে প্রথম জয় তুলে নিল ফ্রান্স


শুরুতে পিছিয়ে পড়েও গামেইরো ও গ্রিজমানদের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম জয় তুলে নিয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বুলগেরিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায় ফরাসিরা।

প্যারিসে ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে ফ্রান্স। বক্সের মধ্যে ব মিলানোভকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সহজেই লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার আলেক্সান্দ্রোভ। ম্যাচের ২৩ মিনিটে গামেইরো গোল করলে সমতায় ফেরে স্বাগতিক শিবির। তিন মিনিট পর পায়েতের গোলে এগিয়ে যায় ফরাসিরা।

ম্যাচের ৩৮ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান ৩-১ করেন গ্রিজমান। আর বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯ মিনিটে গ্রিজমানের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন গামেইরো। বাকি সময় আর গোল না হলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ