হাইতিতে ঘূর্ণিঝড় ম্যাথুর তাণ্ডব, নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে
ক্যারিবীয় দেশ হাইতি, কিউবা ও ডমিনিকান রিপাবলিকে আছড়ে পড়া শক্তিশালী হারিকেন ‘ম্যাথিউ’র তাণ্ডবে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। এ হারিকেনের আঘাতে শুধু হাইতিতেই মৃতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থাটি জানায়, দেশটির প্রত্যন্ত অঞ্চল থেকে আসা তথ্যের ভিত্তিতে শুক্রবার মৃতের সর্বশেষ সংখ্যা ৮৪২এ পৌঁছেছে।
এদিকে মঙ্গলবার আছড়ে পড়া এ ঝড়ের কারণে দেশটির প্রধান শহর জেরেমির প্রায় ৮০ শতাংশ ভবন ধসে পড়েছে এবং সুদ প্রদেশে ৩০ হাজার ভবন ধ্বংস হয়েছে বলে জানা যায়।
ওই অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডা উপকূলের দিকে সরে যাচ্ছে। ম্যাথিউয়ের প্রভাবে যুক্তরাষ্ট্রেও ১৫ লাখের বেশি মানুষ ঘর ছেড়েছেন।
হারিকেন ম্যাথিউ মঙ্গলবার ক্যারিবীয় সাগর থেকে উৎপত্তি হয়ে সরে গিয়ে হাইতি ও ডমিনিকান রিপাবলিকে সজোরে আঘাত করে। এটি বর্তমানে বাহামার দিকে সরে যাচ্ছে। ঝড়টিকে ক্যারিবীয় অঞ্চলে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হিসেবে অভিহিত করা হচ্ছে। এর প্রভাবে বাহামা ও ফ্লোরিডা উপকূলেও ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ মুহূর্তে তীব্রতা অনুযায়ী ঝড়টিকে ‘ক্যাটাগরি ৩’ বলে উল্লেখ করা হয়েছে।
ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত নিয়ে হারিকেনটি বৃহস্পতিবার হাইতিতে আঘাত হানে। এ মুহূর্তে ঝড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১৯৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 