News Bangla 24 BD | যোগব্যায়াম কেন করবেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যোগব্যায়াম বা ইয়োগা স্বাস্থ্যর জন্য খুবই উপকারী। এটি আমাদের শরীরের নানা জায়গায় রক্ত চলাচলের মাত্রা সমান রাখে। তাছাড়া যারা হৃদরোগী তাদের হৃদযন্ত্রে রক্ত পৌঁছাতে সাহায্য করে। তাই প্রতিদিন নিয়মিত একটি সময়ে যোগব্যায়াম করা উচিৎ। এটি আপনার মনের পরিস্থিতি ও ভালো রাখে। আপনাকে প্রাণবন্ত রাখতে সাহায্য করে।

আস্থা তৈরি করে
যোগব্যায়াম বা যোগাসন কিংবা ইয়োগা যেই নামেই এটি পরিচিত হোক আপনার কাছে এর কাজ কিন্তু একই। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার মানসিক অবস্থা ঠিক রেখে আপনাকে সুস্থ রাখা। আর মানসিক অবস্থার সাথে নিজের ওপর আস্থার এক অন্য রকম যোগসূত্র রয়েছে। আপনি যখন যোগাসন করবেন এটি আপনার ধৈর্য্য, মনোযোগ বৃদ্ধি করবে। যা আপনাকে নিজের এবং অন্যের ওপর আস্থা রাখতে শেখাবে।

অঙ্গভঙ্গিতে পরিবর্তন
আপনি যখন ইয়োগা করবেন তখন আপনার হাঁটাচলা, উঠা, বসা ইত্যাদিতে পরিবর্তন আসবে। আপনি অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন। কিভাবে বসলে আমাদের শরীরে ঠিক মত রক্ত চলাচল করে। কিভাবে হাঁটা চলা করলে আমাদের পরিপাক তন্ত্র ঠিক মতো কাজ করে এবং কিভাবে আমরা পর্যাপ্ত শারীরিক চাহিদা অনুযায়ী তা বুঝে শ্বাস নেবো তা ইয়োগা থেকে আমরা জানতে পারি।

শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে
অনেকেই এ্যাজমা রোগে ভুগে থাকেন, কিংবা যারা হৃদরোগী তাদের মূলত সমস্যা তৈরি হয় শ্বাস-প্রশ্বাস নিয়ে। আর এই ব্যাপারে আপনাকে সবচেয়ে ভালো সাহায্য করতে পারে ইয়োগা বা যোগব্যায়াম। আপনি কীভাবে আর কতটুকু শ্বাস নিলে তা আপনার শরীরের সব জায়গায় পৌঁছাবে তা জানাবে আপনাকে এই যোগব্যায়াম। তাই যোগব্যায়াম করুন আর রোগ থেকে নিজেকে দূরে রাখুন।

মনোযোগী করে
আমাদের ষষ্ঠ ইন্দ্রীয়ের কথা উল্লেখ থাকলেও আমরা মূলত পঞ্চম ইন্দ্রীয় দিয়েই সব অনুভব করি। তবে আপনি যখন যোগব্যায়াম করবেন তখন আপনার ষষ্ঠ ইন্দ্রীয় পর্যন্ত আপনার সাথে যোগাযোগ স্থাপন করবে, যাতে আপনি নিজেকে এবং আশেপাশের পরিবেশ আরো ভালোভাবে উপলব্ধি করতে পারেন।

চিন্তামুক্ত করে
ইয়োগা আপনার বিছিন্ন ভাবনাগুলোকে একত্রিত করতে সাহায্য করে। আপনার নিজের সাথে আপনার মনকে যুক্ত করে। যাতে আপনি সচেতন বা অবচেতন মনে যেই সমাধান বের করতে পারেন নি তা এভাবে পারেন। এই ইয়োগা আপনার চিন্তাকে শক্তিতে রুপান্তর করে আপনাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ