News Bangla 24 BD | ব্যাটিং করছে টাইগাররা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রোববার (০৯ অক্টোবর) মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জশ বাটলার। ফলে শুরুতে ব্যাটিং করতে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ দলে প্রথম ম্যাচের একাদশ থেকে দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সাইডবেঞ্চে বসে থাকা নাসির হোসেন ফিরেছেন মূল একাদশে। এছাড়া বাকি সবাই আছেন মূল একাদশে।

দ্বিতীয় ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটাররা হলেন- মোশাররফ হোসেন রুবেল, সৌম্য সরকার ও আল আমিন হোসেন। মূলত ইনজুরির কারণেই মোশাররফকে বসানো হয়েছে। শুক্রবার ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে আঘাত পান তিনি।

অন্যদিকে ইংল্যান্ড একাদশে কোনও পরিবর্তন হয়নি। অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলা বেন ডাকেট ও জেক বল আছেন রবিবারের ম্যাচেও। প্রথম ম্যাচে হারায় সিরিজে ফিরতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের। অপর দিকে এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে ইংলিশরা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

ইংল্যান্ড দল : জ্যাসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওয়েকস, ডেভিড উইলে, জেক বল ও আদিল রশীদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ