মিশ্র ত্বক নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। যেকোনো মৌসুমেই ত্বক ফাটে, থাকে টানটান ও খসখসে, সাজলে ভালো লাগে না কারণ মেকআপ বসে না, শত চেষ্টার পরও মুখে হাত দিলে কেবল রুক্ষ্মতাই অনুভব করেন আপনি। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে জেনে নিন অসাধারণ তিনটি ঘরোয়া কৌশল-
মধু
এই মধু হচ্ছে এমন একটি উপাদান যা আপনাকে কোন পরিশ্রম ছাড়াই এনে দেবে নরম ও কোমল ত্বক। আপনাকে শুধু নিয়ম করে প্রতিদিন ব্যবহার করতে হবে। প্রতিদিন মুখে মধু মাখুন। তারপর রোদে যাবেন না, ফ্যানের নিচে বসে মুখের মধু শুকিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট লাগবে। তারপর উষ্ণ পানিতে তুলো ভিজিয়ে মুখ ধুয়ে নিন।, তারপর সাধারণ পানি দিয়ে মুধ ধোবেন। কোন ফেসওয়াশ ব্যবহার করবেন না। প্রথম দিন ব্যবহারের অনুভব করবেন পার্থক্য।
ডিম
ডিমের ব্যবহার কেবল আপনার চুলকে নয় বরং আপনার ত্বককেও কোমল ও নরম করে তুলতে অসাধারণ। ডিম থেকে সাদা অংশ বাদ দিয়ে কেবল কুসুমটি নিন। একটি কুসুমের সাথে যোগ করুন ১ চা চামচ অলিভ অয়েল ও ১/২ চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে ম্যাসাজ করে করে মাখুন। শুকিয়ে যাওয়া পর্যন্ত রাখুন। তারপর স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
দুধের সর
দুধ জ্বাল দেয়ার সময় সর তুলে রাখুন। এই দুধের সর ভালো করে মেখে নরম করে নিন। তারপর দুধের সরের সাথে সামান্য মুলতানি মাটি ও প্রয়োজন হলে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ত্বকে কালো ছোপ ছোপ সমস্যা থাকলে সামান্য একটু হলুদ মিশিয়ে নিয়ে পারেন। মুখে মাখুন এই মিশ্রণ, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন মুখ। তুলে ফেলার পর কয়েক ঘণ্টা রোদে যাবেন না। তাই ভালো হয় রাতেই ব্যবহার করলে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 