News Bangla 24 BD | তাসকিনের ক্যারিয়ার ধ্বংস করতে চাই না - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

তাসকিনের ক্যারিয়ার ধ্বংস করতে চাই না


বাংলাদেশের পেস বোলিংয়ে অন্যরকম শক্তি যোগ করেছেন তাসকিন। দেশের পেস আক্রমণে তার আগমণে ব্যাপক পরিবর্তন ঘটেছে। দারুন বোলিংয়ে সবার নজর কেড়েছেন বাংলাদেশের এই সেনসেশন।

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। এবার শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে বেশ দারুন করলেও টেস্টে নামা হয়নি তার। তাই অনেকেই আশা করছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই লাল বলে মাঠে নামতে পারেন তাসকিন।

নির্বাচকরা তাসকিনকে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের জন্য স্কোয়াডে রেখে দেন। তাতেই গুঞ্জন ছড়ায়, প্রথমবারের মতো লাল বলে খেলার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে তাসকিনের!

যদিও এমন খবরকে উড়িয়ে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাসকিনের টেস্ট খেলার ব্যাপারে হাথুরুসিংহে বলেন, ”ও সম্প্রতি চারদিনের ক্রিকেট খেলেনি। যদি সে প্রথম শ্রেণির খেলায় অভ্যস্ত থাকতো, তাহলে ভাবা যেত তাসকিন হয়তো ম্যাজিক দেখাবে। ও যেহেতু চারদিনের ম্যাচ খেলছে না, তাহলে কিভাবে টেস্টে নামিয়ে দেওয়া সম্ভব! এখানে ১৫ ওভার বোলিং করার মতো ফিট থাকতে হবে। আমি চাই না, কারো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক।”

হাথুরুসিংহের এই কথাতেই স্পষ্ট টেস্টের ভাবনাতে একদমই নেই তাসকিন আহমেদ।

শনিবার অবশ্য তাসকিনকে দলে থাকার ইঙ্গিতটা পুরোপুরি ভাবেই দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি টেস্টের জন্য পেসার সংকটের বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছিলেন, ”এই ফরম্যাটে আমরা আমাদের দূর্বলতাগুলো জানি। তারপরও আমরা চেষ্টা করছি তিনজন পেসারকে বেছে নিতে। আমাদের ভাবনায় ৫ জন পেসার রয়েছে। তরুণদের মধ্যে থেকেও আমরা খুঁজছি, সেটা হতে পারে তাসকিনও।”

উল্লেখ্য, তাসকিন সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন সাড়ে তিন বছর আগে। ২০১৩ সালে সেন্ট্রাল জোনের হয়ে খেলেছিলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ