আসন্ন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ২৩ সদস্যর বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষণা করা হয়। চলতি বছরের ডিসেম্বরে শ্রীলংকার মাটিতে টুর্নামেন্টটি আয়োজন করা হবে।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের এ জন্য আগামী মঙ্গলবার বিকাল ৩ টায় বিকেএসপিতে বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দলের কোচ আব্দুল করীম জুয়েলের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। রিপোর্ট করার পর চলতি সপ্তাহের বুধবার থেকেই ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প পরিচালনা করা হবে বলে জানা গেছে। যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
এদিকে টুর্নামেন্টের সূচি এখনো প্রকাশ না করলেও জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর পর্দা উঠে ২২ ডিসেম্বর পর্দা নামবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিকা কাপের।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল:
মোহাম্মদ সাইফ হাসান, সজীবুল ইসলাম, মোহাম্মদ জালাল উদ্দিন রুমী, পিনাক ঘোষ, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল আলম, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান মারুফ, মোঃ রাকিব, মাহিদুল ইসলাম, মোহাম্মদ আকবর আলী, নাঈম হাসান, সাখাওয়াত হোসেন সাইমন, সিদ্দিকুর রহমান শাওন, শাহাদাত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, মোহাম্মদ রনি, গোলাম রাব্বি ফাহিম, মনিরুল ইসলাম, মোহাম্মদ আবদুল হালিম এবং হাসান মাহমুদ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 