অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল বাংলাদেশ
ভারতের আহমেদাবাদে কাবাডি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে দাপটে খেলে বড় ব্যবধানেই জয় পেয়েছে লাল-সবুজের দল। এবারের আসরের সর্বোচ্চ স্কোর ব্যবধানে জয় এটি।
সোমবার (১৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে কাবাডি ম্যাচটিতে ৮০-৮ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে তিনবার অল আউট করে ৩৬-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আরদুজ্জামানরা।
এবারের কাবাডি বিশ্বকাপে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়। ৪৩ রেইড পয়েন্ট, ১৮ ট্যাকল পয়েন্ট, ১৪ অল আউট পয়েন্ট ও অতিরিক্ত ৫ পয়েন্ট মিলিয়ে ৮০ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার রেইড পয়েন্ট ১, ট্যাকল পয়েন্ট ৩ ও অতিরিক্ত পয়েন্ট ৪।
তৃতীয়বারের মতো কাবাডি বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ২৫ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। ৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রতি গ্রুপ থেকে দুটি দল সেমি-ফাইনালে যাবে। সেদিক থেকে ভারত সুবিধাজনক অবস্থানে রয়েছে।
এর আগে, ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ৫২-১৮ ব্যবধানে জিতে বিশ্বকাপ শুরু করে আরদুজ্জামানরা। শুভ সূচনা করলেও ১১ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫৭-২০ ব্যবধানে ও ১৩ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও দক্ষিণ কোরিয়ার কাছে ৩৫-৩২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 