News Bangla 24 BD | পাকিস্তানকেই সমর্থন করল চীন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদি ইঙ্গিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদের জননী বলে অভিহিত করেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজকের বক্তব্যের মাধ্যমে মূলত ভারতের প্রধানমন্ত্রীর সেই বক্তেব্যের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থানের কথা পরিষ্কার করলেন।

সন্ত্রাসীদের লালন করা এবং সীমান্তে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন তার বিরোধিতা করে ইসলামাবাদের পক্ষ নিয়েছে চীন।

মোদির বক্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের রেকর্ডের প্রতি সমর্থন দিয়েছেন। তিনি বলেছেন, “সবাই জানেন যে, ভারত ও পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিরাট প্রচেষ্টা চালিয়েছে এবং মহান আত্মত্যাগ করেছে। আমি মনে করি এর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মান দেখানো উচিত।” তিনি আরো বলেন, “আমরা যেকোনা দেশ, জাতিগোষ্ঠী অথবা ধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানোর বিরোধিতা করি। এটি হচ্ছে চীনের সবসময়কার অবস্থান।”

এ বিভাগের অন্যান্য সংবাদ