News Bangla 24 BD | হিলারির পক্ষে সমর্থন জানিয়েছে ৭০ নোবেল বিজয়ী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের পক্ষে সমর্থন জানিয়েছেন ৭০ নোবেল বিজয়ী। মঙ্গলবার এক খোলা চিঠিতে নোবেল বিজয়ীরা ক্লিনটনের প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে দৃঢ় এবং পূর্ণ সমর্থন জানিয়েছেন। খবর দ্য ডেইলি বিস্টের।

ওই চিঠির শুরুতে লেখা ছিল, আমাদের স্বাধীনতা সংরক্ষণে, আমাদের সংবিধান রক্ষায়, আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং দেশের সব নাগরিকের কাঁধে কাঁধ মিলিয়ে একটি উন্নত ভষ্যিত গড়া নিশ্চিত করতে হিলারি ক্লিনটনকেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জয়ী করতে হবে।

অর্থনীতি, পদার্থ, রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীরা বলছেন, এমন একজনকেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জয়ী করা উচিত যিনি বিজ্ঞান এবং প্রযুক্তিকে ধারণ করেন এবং এর প্রতি পূর্ণ সমর্থন করেন। যিনি যুক্তিসম্মত অভিবাসন এবং শিক্ষা নীতি তৈরির যোগ্যতা রাখেন তাকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন নোবেল বিজয়ীরা।

ওই চিঠিতে স্বাক্ষর করে হিলারির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এ বছর অর্থনীতিতে নোবেল জয়ী অলিভার হার্ট এবং রসায়নে নোবেল জয়ী জে. ফ্রেজার স্টুডার্টসহ বিভিন্ন সময়ে নোবেল পুরস্কার পাওয়া ৭০ বিজয়ী। তবে এর আগেও হিলারিকে সমর্থন জানালেও সাম্প্রতিক সময়ের ওই চিঠির বিষয়ে নীরব ছিলেন ২০০৮ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী এবং নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট পল ক্রুগম্যান। ওই চিঠিতে স্বাক্ষর করেননি তিনি। আর এ বিষয়ে তার তরফ থেকে কোনো মন্তব্যও করা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ