News Bangla 24 BD | সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড


ওয়ানডে দলে যাকে বিবেচনা করা হয়নি সেই মিরাজকে হঠাৎই আনা হয় টেস্ট দলে। এ নিয়ে তর্ক-বিতর্কও কম হয়নি। তবে নিজের অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সদ্য ১৯ পাড় করা এই অলরাউন্ডার। আর এতেই দিশেহারা ইংল্যান্ড শিবির।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানেই সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজ দুটি ও সাকিব নেন এক উইকেট। রুট ১৩ আর মঈন আলী ১ রান নিয়ে ব্যাট করছে।

এদিন শফিউলের সঙ্গে নতুন বলটাও তুলে নেন মিরাজ। আর নতুন বলে যেভাবে বল করলেন তাতে কেই বা বলবেন প্রথম বারের মত জাতীয় দলের ব্যানারে খেলতে এসেছেন তিনি। শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি। নিজের তৃতীয় ওভারেই আঘাত হানেন ইংলিশ শিবিরে। বেন ডাকেটকে সরাসরি বোল্ড আউট করেন এ নবীন।

এরপর ইংলিশ অধিনায়ক কুককে বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব। নিজের পরের ওভারে বল করতে এসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গ্যারি ব্যাল্যান্স। ওভারের শেষ বলে ব্যাটে বলে করতে না পারায় ব্যাল্যান্সের প্যাডে লাগে বল। জোরালো আবেদনের পর আম্পায়ার সাড়া না দেওয়াও তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন টাইগাররা। আর রিভিউতে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত গেলে আরও একবার গর্জে ওঠে গ্যালারী।

এ বিভাগের অন্যান্য সংবাদ