News Bangla 24 BD | ইউনুসের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইউনুসের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানেই রয়েছে পাকিস্তান। ৪ উইকেটে ৩০৪ রানে দিন শেষ করেছে মিসবাহ উল হকের দল। যেখানে সেঞ্চুরি করেছেন এই টেস্টে ফেরা ইউনুস খান।

বয়স যে মাত্র একটা সংখ্যা সেটা এই টেস্টে আবারও প্রমাণ করেছেন ইউনুস। ৩৫ বছরের পর বেশি বয়সে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির (১৩) কীর্তি গড়েছেন তিনি। বিদায় নেন ১২৭ রানে। যদিও ৯০ রানে অপরাজিত আছেন পাকিস্তানের হয়ে যৌথভাবে সর্বাধিক টেস্টে নেতৃত্বের মাইলফলক স্পর্শ করা অধিনায়ক মিসবাহ উল হক। ৪৮ টেস্টে অধিনায়কত্ব করে তার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক ইমরান খান।

তবে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের শক্ত ভিত্তি দাঁড় করাতে শুরুতে সাহায্য করেন ইউনুস ও আসাদ শফিক। ৬ রানে প্রথম ও ৪২ রানে দ্বিতীয় উইকেটের পর দৃঢ়তার পরিচয় দেন শফিক। বিদায় নেওয়ার আগে তিনি করেন ৬৮ রান।

ক্যারিবীয়দের পক্ষে দুটি উইকেট নেন গ্যাব্রিয়েল। একটি করে নেন বিশু ও ব্রাথওয়েট।

এ বিভাগের অন্যান্য সংবাদ