প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের লিড নেওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিলেন বেন স্টোকস।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শেষ ২ উইকেট নিয়ে জয়ের স্বপ্নও ভেঙেছেন ইংলিশ পেস অলরাউন্ডার।
চট্টগ্রাম টেস্টে বলের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ করেছেন স্টোকস। প্রথম ইনিংসে ১৮ রানের পর দ্বিতীয় ইনিংস খেলেন ৮৫ রানের দুর্দান্ত ইনিংস।
ম্যাচে ব্যাট হাতে ১০৩ রান, বল হাতে ৬ উইকেট। ১৯৮০ সালের পর এই প্রথম কোনো ইংলিশ ক্রিকেটার এশিয়াতে ম্যাচে ১০০ রান আর ৫ কিংবা এর বেশি উইকেট পেলেন।
সবশেষ ১৯৮০ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্টে ১১৪ রানের পাশাপাশি ১৩ উইকেট নিয়েছিলেন ইয়ান বোথাম।
এ ছাড়া আর মাত্র দুজন ইংলিশ ক্রিকেটার এই কীর্তি গড়তে পেরেছেন। দুটিই পাকিস্তানের বিপক্ষে। ১৯৬২ সালের ফেব্রুয়ারিতে করাচি টেস্টে ২০৫ রান ও ৫ উইকেট নিয়েছিলেন টেড ডেক্সটার। ১৯৭৩ সালের মার্চে লাহোর টেস্টে ১১৩ রান ও ৬ উইকেট নিয়েছিলেন টনি গ্রেইগ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 