পাকিস্তানে পুলিশ ট্রেনিং কলেজে হামলায় নিহত ৬০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি পুলিশ ট্রেনিং কলেজে সন্ত্রাসীদের হামলায় ৬০ জন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে নিউ সরিয়াব পুলিশ ট্রেইনিং কলেজে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ১৬০ জন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতি জানিয়েছেন, ৬০০ জন পুলিশ ক্যাডেটের আবাসন ক্ষমতাসম্পন্ন ওই কলেজে তিনজন সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় প্রশিক্ষণ গ্রহণকারীরা ঘুমাচ্ছিলেন। পরে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে কলেজটি সন্ত্রাসী মুক্ত করা হয়।
এক সংবাদ সম্মেলনে ফ্রন্টিয়ার কর্পসের মেজর জেনারেল শের আফগান জানান, হামলার সময় সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রকদের সঙ্গে যোগাযোগ রাখছিল।
শের আফগান বলেন, ‘হামলাকারী তিনজন ছিল এবং তাদের সবার গায়ে আত্মঘাতী হামলার পোশাক ছিল। হামলার পর দুজন হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। যার ফলে এত হতাহত হয়েছে। তৃতীয় সন্ত্রাসী যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়।’
শের আফগান আরো জানান, বিচক্ষণতার সঙ্গে অভিযানটি পরিচালনা করতে হয়েছে। ফলে কলেজকে সন্ত্রাসীমুক্ত করতে প্রায় চার ঘণ্টা লেগে গেছে। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে যৌথ বাহিনীর কেউ তেমন গুরুতর আহত হননি।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বাগতি হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাসী দমন অভিযান সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
তথ্যসূত্র : ডন ও আলজাজিরা অনলাইন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 