News Bangla 24 BD | ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো আর নেই - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো আর নেই


না ফেরার দেশে চলে গেলেন ১৯৭০ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপাজয়ী ব্রাজিলের অধিনায়ক কার্লোস আলবার্তো।

মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রিও ডি জেনেরিওতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে আলবার্তোর বয়স হয়েছিল ৭২ বছর।

১৯৭০ সালের সেই বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে ৪-১ এ জয়ের ম্যাচে একটি গোল করেন কার্লোস; যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত। এছাড়াও জাতীয় দলের জার্সি গায়ে আটটি গোল করেন ব্রাজিলিয়ান এই অধিনায়ক।

ব্রাজিলের জার্সি গায়ে ৫৩টি ম্যাচ খেলা কিংবদন্তি এই ফুটবলার ১৯ বছরের ক্যারিয়ারে ফ্লুমিনেন্সে ও সান্তোসের হয়ে চারশর বেশি ম্যাচ খেলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ