News Bangla 24 BD | এক রাতেই ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন যেভাবে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সারাদিন নানা কারণেই আমাদের বাইরে থাকতে হয়। রোদ, ধুলোবালি ইত্যাদি কারণে আমাদের ত্বক অনুজ্জ্বল ও কালচে হয়ে যায়। দেখতে অনেকটাই মলিন মনে হয়। এধরণের সমস্যায় ঘরোয়া কিছু উপায়ে ফিরিয়ে আনতে পারেন আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা। রাতে ঘুমানোর আগে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। আর তাতে মাত্র এক রাতেই আপনার ত্বক হয়ে উঠবে আগের মতোই উজ্জ্বল।

লেবুর রস : লেবুর রস তুলায় নিয়ে সরাসরি মুখে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে।

টক দই : দুই টেবিল চামচ ঠান্ডা টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ ঠান্ডা দুধ মিশিয়ে মুখে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

হলুদের গুঁড়া : এক টেবিল চামচ হলুদের গুঁড়ার সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। রাতে ঘুমানোর আগে এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার গোলাপজল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

চন্দনের গুঁড়া : এক টেবিল চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে সামান্য পানি মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আলুর রস : অর্ধেকটা আলু ভালো করে ব্লেন্ড করে এর সঙ্গে এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার আলুর রস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ