News Bangla 24 BD | চার দিনেই বাংলাদেশের কাছে লজ্জার হার ইংল্যান্ডের - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

চার দিনেই বাংলাদেশের কাছে লজ্জার হার ইংল্যান্ডের


চার দিনেই ইংল্যান্ডকে টেস্ট হারাল বাংলাদেশ। এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাল টাইগাররা।

৪৩তম ওভারেই সাকিবের তিন উইকেট শিকারের পর জয়ের পথ সুগম করে বাংলাদেশ।

এর আগে মিরাজের পঞ্চম শিকারে পরিণত হলেন বেয়ারস্টো। মিরাজের গ্রিপ করা বলে বেয়ারস্টোর ব্যাটের কানায় লাগলে ক্যাচটি তালুবন্দি করেন শুভাগত। তৃতীয় সেশনের প্রথম ঘণ্টায় ৩৭ রানের মধ্যে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। চার বাঁহাতি ব্যাটসম্যান অ্যালেস্টার কুক, বেন ডাকেট, গ্যারি ব্যালান্স ও মইন আলির উইকেট নেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৩ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান।

এর আগে অ্যালিস্টার কুককে নিজের চতুর্থ শিকারে পরিণত করলেন মেহেদী হাসান মিরাজ। বিদায় নেয়ার আগে ৫৯ রান করেন কুক।

এদিকে গ্যারি ব্যালান্সকে বিদায় করার পর সেই ওভারেই মঈন আলিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তার বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নেন মঈন। তাতে সিদ্ধান্ত পাল্টায়নি।

গ্যারি ব্যালান্সকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের বলে ব্যাটের কানায় লেগে ওঠা ক্যাচ তালুবন্দি করেন তামিম ইকবাল। ১৪ বলে ৫ রান করে ব্যালান্স ফিরে গেলে জয়ের জন্য তখন ইংল্যান্ডের প্রয়োজন ১৪৯ রান।

মেহেদী হাসান মিরাজের বলে আম্পায়ার কুমার ধর্মসেনা এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন অ্যালেস্টার কুক। রিপ্লতে দেখা যায় অল্পের জন্য বল লেগ স্টাম্প লাগতো না। তাই বেঁচে যান ইংলিশ অধিনায়ক।

বোলিংয়ে ফিরেই আঘাত হানেন সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনারের ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন জো রুট (২ বলে ১)। অন্য প্রান্তে থাকা অধিনায়ক কুকের সঙ্গে কিছুক্ষণ কথা বলে রিভিউ না নিয়ে ফিরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

তৃতীয় সেশনের প্রথম বলেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। জায়গায় দাঁড়িয়ে তার স্পিন করে ভেতরে ঢোকা বল খেলতে গিয়ে বোল্ড হন বেন ডাকেট (৬৪ বলে ৫৬)। শতরানের উদ্বোধনী জুটি ভাঙার পর অ্যালেস্টার কুকের সঙ্গে ক্রিজে যোগ দেন জো রুট। অতিথিদের প্রয়োজন আর ১৭৩ রান।

চা-বিরতিতে যাওয়ার সময় ইংল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০০ রান। বেন ডাকেট ৫৬ ও অ্যালেস্টার কুক ৩৯ রানে অপরাজিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ