বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
কোনো বাহানা ছাড়ায় বাংলাদেশ সফরে এসেছিলো ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশে এসে দারুন একটি সিরিজ খেলেছে তারা। সবকিছু খুব সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে। এমন একটি সিরিজ খেলতে পেরে খুশি ইংলিশ ক্রিকেটার সহ সংশ্লিষ্ট সকলে।
বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি)। বোর্ডের চেয়ারম্যান কলিন গ্র্যাবস প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও দেশের সরকারকে।
সফরকারীদের ভিআইপি নিরাপত্তা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসিবি চেয়ারম্যান। গ্র্যাবস বলেন, ‘এখানে আমরা যে নিরাপত্তা পেয়েছি তা ছিল অসাধারণ। আমি মনে করি ক্রিকেট ম্যাচ আয়োজনে বাংলাদেশ নিরাপদ। এমন নিরাপত্তা দেওয়ার জন্য বিসিবি ও বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই।’
টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ জিতে নেয় ইংল্যান্ড। তবে দুই ম্যাচের রোমাঞ্চকর টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে দু’দল।
তিনি আরও বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ খু্বই শক্তিশালী দল। তারা ক্রিকেট অঙ্গনে প্রচুর উন্নতি করেছে। আমি আশাকরি তারা এই উন্নতির ধারাবাহিকতা ধরে রাখবে। আর এখানের দর্শকের উন্মাদনাও অসাধারণ। যদিও সামনে আমাদের ব্যস্ত সূচি তবে আমরা বাংলাদেশের বিপক্ষে আরও খেলার চেষ্টা করবো।’
চট্টগ্রামে প্রথম টেস্টে মাত্র ২২ রানের জন্য হেরে যায় বাংলাদেশ। তবে মিরপুর টেস্টে অ্যালিস্টার কুক বাহিনীকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 