News Bangla 24 BD | সোশ্যাল মিডিয়ায় হয়রানিতে ‘মা’ আতঙ্কিত : টিউলিপ সিদ্দিক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সোশ্যাল মিডিয়ায় হয়রানিতে ‘মা’ আতঙ্কিত : টিউলিপ সিদ্দিক


‘ব্রিটেনে সামাজিক যোগাযোগ মাধ্যমের হয়রানি নিয়ে আমার মা আতঙ্কিত। সংসদ সদস্যদের জন্য আরো নিরাপত্তা প্রয়োজন’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এসব কথা বলেছেন।

ব্রিটেনের লেবার পার্টির শিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী টিউলিপ সিদ্দিক বলেন, আমাদের আগে ব্রিটেনে এমপিদের সঙ্গে যা ঘটছে আমি তাতে আতঙ্কিত। আমি অন্যের জন্য কাজ করি; কিন্তু এতে অনেক সময় ব্যয় বেশি হয়। তিনি বলেন, এর আগে ব্যয় কেলেঙ্কারিতে জড়িয়ে অসহনীয় চাপের মুখে ব্রিটিশ এমপি কোহেন পদত্যাগ করেন।

ব্রিটিশ এমপিদের অধিক নিরাপত্তা প্রয়োজন উল্লেখ করে বঙ্গবন্ধুর নাতনি এক দশক আগে কোহেনের সময় কাজ করার কথা স্মরণ করেন। টিউলিপ বলেন, সেই সময় কোহেনের অফিসে প্রতিনিয়ত অজ্ঞাত ব্যক্তি রেজর ও অন্যান্য ময়লা-আবর্জনা ছুড়ে মারতেন।

এটি এখন আরো সহজে হচ্ছে। আপনাকে এটি করার জন্য বাইরে যেতে হবে না- বলেন টিউলিপ। একজন মুসলিম এমপি হিসেবে তিনি জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুনের হুমকিও দেয়া হচ্ছে। তিনি বলেন, আমার মা এখন আতঙ্কিত। গত রাতে তিনি (মা) ব্যাপক চিন্তিত ছিলেন। আমি একটি বৈঠক শেষে বাসায় ফিরছিলাম। তিনি বার বার বলছিলেন, দয়া করে একটি ক্যাব নাও। সত্যিই তার জন্য আমার অনেক খারাপ লাগছিল।

টিউলিপ সিদ্দিক বলেন, মা পার্লামেন্ট টিভি চালুর পর ক্ষুদেবার্তায় জানতে চান তুমি কোথায়?

বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি ব্রিটেনে বর্তমানে ইহুদিবিদ্বেষী হয়রানির বিরুদ্ধে এক ধরনের কর্মসূচি চালিয়ে আসছেন। লেবার পার্টির নেতা জেরেমি করবিনের নেতৃত্বে দলটির তৃণমূলের কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। কিন্তু দলের কিছু নেতার কারণে ওই কর্মসূচিতে হিমশিম খেতে হচ্ছে।

২০১৫ সালের মে মাসে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মনোনয়ন পেয়ে হ্যাম্পস্টিড ও কিলবার্ন এলাকা থেকে এমপি নির্বাচিত হন। এরপর থেকে দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। গত সেপ্টেম্বরে লেবার পার্টির শিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ