‘দেশ ধ্বংস হচ্ছে প্রেসিডেন্ট নাচছেন’ (ভিডিও)
ডেস্ক : ভেনিজুয়েলার অর্থনীতি চরম সংকটে ভুগছে। দেশটিতে দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত গ্রীষ্মে বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছিল পুরো দেশ। যখন দেশের অর্থনীতির এই বেহাল দশা, ঠিক সে সময়ে রেডিওর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বস্ত্রীক সালসা নাচলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ ঘটনায় প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে বিরোধীরা।
২০১৩ সালে ক্ষমতায় আসেন মাদুরো। বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ায় ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ তেল উৎপাদনকারী এই দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে। মন্দার কারণে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়তে শুরু করে। বিরোধীরা মাদুরোর পদত্যাগ দাবি গণভোটের ডাক দিলেও দেশটির আদালত তা বাতিল করে দেয়। আদালত জানিয়েছে, ভোটার তালিকায় জালিয়াতি হয়েছে। এটি সংশোধনের পরই গণভোট করা যেতে পারে।
মঙ্গলবার মাদুরো একটি রেডিও চ্যানেলে লা হোরা ডি লা সালসা (সালসা আওয়ার) নামে একটি সঙ্গীত, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ক নতুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি ধারণ করার সময় মাদুরো তার স্ত্রীকে নিয়ে সালসা নেচেছিলেন। পরে সরকারি কর্মকর্তারা সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। অনেকে এর প্রশংসা করলেও বিরোধী শিবিরের লোকজন ব্যাপক সমালোচনা করেছেন।কারাকাসের এক বাসিন্দা লিখেছেন, ‘লোকজন যখন ওষুধের অভাবে মারা যাচ্ছে, অনেক পরিবারকে ডাস্টবিনে খাবার খুঁজতে হচ্ছে, ধনী মাদুরো তখন সালসা নাচছেন, রেডিও অনুষ্ঠান করে সময় নষ্ট করছেন।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 