ডেমোক্রেট ঘাঁটিতে নজর দিচ্ছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের আগে শেষ দুই দিন তিনি ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতেই প্রচারণা চালাবেন।
তিনি পেনসিলভেনিয়া, মিশিগান ছাড়াও মিনেসোতা সফর করবেন। ১৯৭২ সালের পর থেকে এসব রাজ্যে কোনো রিপাবলিকান জয়ী হননি।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নেভাদার রেনোতে একটি সভামঞ্চ থেকে ট্রাম্পকে তাড়াহুড়ো করে নামিয়ে নেন নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। অডিটোরিয়ামে কিছু একটা দেখে ট্রাম্প তার বক্তব্য থামিয়ে দিয়েছিলেন, কয়েক মিনিট পরই অবশ্য আবার বক্তব্য শুরু করেন এই প্রেসিডেন্ট পদপ্রার্থী।
এরপর এক ব্যক্তির কাছে অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে তার দেহে তল্লাশি চালিয়ে কিছু পাননি নিরাপত্তাকর্মীরা।
একই দিনে জনপ্রিয় কণ্ঠশিল্পী কেটি পেরিকে সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়েছেন হিলারি ক্লিনটন।
জনতার উদ্দেশে হিলারি ক্লিনটন বলেন, যখন আপনার সন্তান বা নাতি-নাতনিরা আপনাকে জিজ্ঞাসা করবে, ২০১৬ সালে তুমি কী করেছ… আমি চাই আপনারা যেন তখন বলতে পারেন… আরো উন্নত, শক্তিশালী, সুন্দর একটি আমেরিকার জন্য ভোট দিয়েছিলাম।
গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে হিলারি এখনো এগিয়ে রয়েছেন বলে জনমত জরিপে উঠে আসছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 