News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অঙ্গরাজ্যে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার রাত পৌনে ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রাথমিকভাবে এর মাত্রা ৫ দশমিক ৩ বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৫ মাত্রার বলে জানানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইউএসজিএস জানিয়েছে, গত সপ্তাহে ওকলাহোমায় অন্তত ১৯টি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৪ মাত্রার ৫ মাত্রার ভূমিকম্পও ছিল। তবে রবিবারের কম্পনটির তীব্রতা ছিল দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি।

ভূমিকম্পে বাড়িঘর ও গ্যাস লাইনের ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিনির্বাপন দফতর থেকে বেশ কয়েকটি ভবনে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পের কারণে সোমবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভূমিকম্পের পর শহরের বিভিন্ন এলাকার ব্রিজের অবস্থা পর্যবেক্ষণে কাজ শুরু করেছে ওকলাহোমা পরিবহন পর্যবেক্ষণ বিভাগ।

ওকলাহোমা ছাড়াও কানসাস সিটি, মিসৌরি, লিটল রক ও আরকানসাসেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ