News Bangla 24 BD | ট্রাম্পকে চায় না ব্রিটেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে বেশ বিপাকে রয়েছে ব্রিটেন। এখন পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি দেশটি। এরই মধ্যে আগামীকাল আবার মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ব্রিটেনের জন্যও বেশ গুরুত্ব বহন করছে।

ব্রেক্সিটকে ঘিরে সারা বিশ্বে ব্রিটেনের অবস্থান অনেকটাই পাল্টে গেছে। ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ ভালোই সখ্য রয়েছে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এলে ইউরোপের সঙ্গে সম্পর্কের সমীকরণে নানা অদল-বদল হতে পারে। আর এই প্রভাবটা ব্রিটেনের ক্ষেত্রেও থাকবে।

ব্রিটেনের অনেক নাগরিকই ট্রাম্পের জেতার বিষয়ে বেশ আতঙ্কিত। বেশ কিছুদিন আগে ব্রিটেনের পার্লামেন্টের এক আলোচনায় ট্রাম্পকে ব্রিটেনে ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা করা হয়েছিল। এতে করে ট্রাম্পের সঙ্গে বিরোধ কিছুটা শুরু হয়েই গেছে। তাই ট্রাম্প যদি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তবে দু’দেশের মধ্যে টানাপোড়েন শুরু হওয়াটা অস্বাভাবিক কিছু না।

তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ একজন মার্কিন প্রেসিডেন্টকে ইউরোপের একটি দেশে ঢুকতে দেওয়া হবে না -এটা কখনোই সম্ভব হবে না। আর তাই সবকিছু মিলিয়ে হিলারি প্রেসিডেন্ট হলেই ব্রিটেনের জন্য সুখের বার্তা বয়ে আনবে। তাই ট্রাম্পকে চাইছে না ব্রিটেনবাসী। এক্ষেত্রে হিলারির জয়ের দিকেই তাকিয়ে আছে ব্রিটেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ