News Bangla 24 BD | রয়টার্সের জরিপে হিলারির জেতার সম্ভাবনা ৯০ শতাংশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

রয়টার্সের জরিপে হিলারির জেতার সম্ভাবনা ৯০ শতাংশ


ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। নির্বাচনের ঠিক আগে রয়টার্স/ইপসস এর বিভিন্ন রাজ্য জরিপে এ ফল দেখা গেছে।

সোমবার প্রকাশিত ওই জরিপে বলা হয়, হিলারির জয়ের সম্ভাবনা গত সপ্তাহের মতোই রয়েছে। তবে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে ছয়-সাতটি রাজ্যে শ্বেতাঙ্গ, হিস্পানিক আর কৃষ্ণাঙ্গরা কত সংখ্যায় ভোটকেন্দ্রে আসেন, তার ওপর।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপ অনুযায়ী, ৪৫ শতাংশের সমর্থন রয়েছে তার প্রতি, অপরদিকে ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশের। তবে ইলেক্টোরাল ভোটে অনেকখানিই এগিয়ে আছেন তিনি। হিলারির পক্ষে রয়েছে ৩০৩টি ইলেক্টোরাল ভোট অপরদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে ২৩৫টি।

ওই জরিপে আরও বলা হয়, ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং ওহাইও অঙ্গরাজ্যে পাওয়া ভোটের ওপরই নির্ভর করবে ট্রাম্পের নির্বাচনে জয়-পরাজয়।

ফ্লোরিডা, মিশিগান আর পেনসিলভ্যানিয়ার যে কোনও দুটিতে হারলেই ট্রাম্পের হার নিশ্চিত বলে ওই জরিপে উল্লেখ করা হয়।

ট্রাম্পের জয়ের জন্য শ্বেতাঙ্গ ভোটারদের বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে যাওয়াটা বাঞ্ছনীয়। উল্লেখ্য, ২০০৮ এবং ২০১২ সালে কৃষ্ণাঙ্গ ভোটারদের নিরঙ্কুশ সমর্থন ডেমোক্র্যাটদের দিকে গেলেও হিলারি সেই সমর্থন পাচ্ছেন না। তবে হিস্পানিকদের মধ্যে হিলারির সমর্থন কিছুটা বেড়েছে বলে ওই জরিপে বলা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ