বিপিএলের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নদের হার
বিপিএলের চতুর্থ আসরের প্রথম ম্যাচেই হারতে হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। মঙ্গলবার তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে হারলো মাশরাফির কুমিল্লা।
এদিন চিটাগাংয়ের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩২ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা।
টস হেরে ব্যাট করতে নেমে তামিমের অর্ধশতক ও শোয়েব মালিকের অপরাজিত ৪২ রানের উপর ভর করেই ১৬১ রান করে ভাইকিংস। কুমিল্লার হয়ে একটি উইকেট নেন ইমাদ ওয়াসিম। বাকি সবগুলোই রান আউট।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মাশরাফির কুমিল্লা। তবে এর মাঝে নাজমুল হাসান শান্ত অপরাজিত থাকেন ৫৪ রানে। তাসকিনের করা ইনিংসের শেষ ওভার পরপর ৪ বলে চারটি বাউন্ডারি হাকান অনুর্ধ্ব-১৯ দলের এই তারকা। এছাড়া ক্যারিবয়ার মারলন স্যামুয়েলস করে ২৩ রান।ভাইকিংসের হয়ে চারটি উইকেট নেন আফগান স্পিনার মোহাম্মদ নবী।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 