News Bangla 24 BD | ‘আমাদের গণতন্ত্র সবসময়ই পুরুষদের পক্ষে’ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ডেস্ক : যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সব সময়ই ‘হল্লাবাজ ও পুরুষদের পক্ষে’ বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরপর বারাক ওবামা এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

নিউ ইয়র্ক সিটিভিত্তিক আমেরিকান প্রাইভেট মিডিয়া কোম্পানি ‘বাজফিড’-কে দেওয়া ওই ভিডিও বার্তায় ওবামা বলেন, ‘আসুন এটি (ডেমোক্র্যাটদের পরাজয়) মেনে নিই। এটি ছিল আমাদের জন্য ক্লান্তিকর, উদ্বেগপূর্ণ ও পুরোপুরি বিপরীত ফলাফলের একটি নির্বাচন। তবে আমি সবাইকে জানাতে চাই যে, আমরা নতুন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে যাচ্ছি। তবে যেটি নতুন নয়, সেটি হলো আমাদের গণতন্ত্র সব সময়ই হল্লাবাজ ও পুরুষদের পক্ষে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ওবামা। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে, যাই ঘটুক না কেন আগামীকাল সকালে সূর্য উঠবে এবং আগামীকালও আমেরিকা পৃথিবীর সবচেয়ে মহান রাষ্ট্র হিসেবেই বিবেচিত হবে।’

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প।

সূত্র : ডেইলি মেইল

এ বিভাগের অন্যান্য সংবাদ