News Bangla 24 BD | লন্ডনে ট্রাম লাইনচ্যুত হয়ে নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ডেস্ক :
ইংল্যান্ডে ট্রাম লাইনচ্যুত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন। স্থানীয় সময় বুধবার দক্ষিণ লন্ডনে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানিয়েছে, এ ঘটনার পর ট্রামচালককে আটক করা হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ লন্ডনের ক্রয়ডন এলাকায় সকাল ৬টার দিকে ট্রামটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপর ট্রামটির ভেতরে আটকে পড়া লোকজনদের উদ্ধার করা হয়। আহত ৫০জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে লন্ডন অ্যাম্বুলেন্স সেবাকেন্দ্র জানিয়েছে, তিনটি হাসপাতালে ৫১জনকে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা হান্নাহ কলিয়ার বলেন, ‘ আমি বিছানায় শুয়ে নির্বাচনের খবর দেখছিলাম। ওই সময় আমি বিকট আওয়াজ শুনতে পাই। তখন মনে করেছিলাম এটি বাতাসের শব্দ। এরপরই আমি লোকজনের চিৎকার ও জরুরি সেবা বিভাগের গাড়ির আওয়াজ পাই।’

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘এই ভয়াবহ ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করার জন্য জরুরি সেবা বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে তার সরকার সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ