News Bangla 24 BD | ৫০০ ও হাজার টাকার নোট বাতিলে বিড়ম্বনায় ভারতীয়রা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

৫০০ ও হাজার টাকার নোট বাতিলে বিড়ম্বনায় ভারতীয়রা


ভারতে হঠাৎ করেই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় খুচরা টাকার সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বাজারে পাওয়া যাচ্ছে না ১০০ টাকার নোট, টাকার অভাবে বন্ধ বেশিরভাগ এটিএম বুথও। অচল টাকা জমা ও নতুন টাকা তোলার জন্য ব্যাংকে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। বিভিন্ন ব্যাংকের শাখায় বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেছে লম্বা লাইন।

পরিস্থিতি সামাল দিতে তাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখা হয়েছে এসবিআইসহ বেশিরভাগ ব্যাংকের শাখা। আগামী শনি ও রোববারসহ ও সারাদিন ব্যাংক খোলা থাকবে। পুরাতন নোট বদলাতে এ নিয়ে টানা চার দিন খোলা থাকবে ব্যাংকগুলো।

গ্রাহক চাহিদার কথা ভেবে ইতোমধ্যেই পুরানো পাঁচশত ও ১ হাজার টাকার নোটের পরিবর্তে ১০০ টাকার নোট প্রদানে অতিরিক্ত কাউন্টার খোলার আশ্বাস দিয়েছেন এসবিআই কর্তৃপক্ষ৷ নতুন টাকা পেতে ডাকঘর ও ব্যাংকে দুপুর ১২ পর যোগাযোগের জন্য আগাম আবেদনও করা হয়েছে৷ তবে সব শাখায় এখনো পর্যন্ত নতুন টাকা না পৌঁছানোয় সমস্যা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন ব্যাংক কর্তৃপক্ষ৷

এ বিভাগের অন্যান্য সংবাদ